হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।
শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, পূজা উদযাপন পরিষদ মাধবপুর শাখার সভাপতি লিটন রায়, শংকর পাল সুমন, হিমাংশু দাস, খসরু মিয়া, নুরজাহান আক্তার এবং অমল চন্দ্র সরকার।
এ অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র সরকারকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও পুরস্কৃত করা হয়।
এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক নোয়াপাড়া চা-বাগানস্থ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং দুর্গোৎসব উপলক্ষে চা শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








