মধ্যনগরে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বল সহ আটক ১
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ AM

মধ্যনগরে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বল সহ আটক ১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০১:২২:১৬ AM

মধ্যনগরে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বল সহ আটক ১


সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৬ টি ভারতীয় কম্বল সহ  এক চোরাকারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আদর্শগ্রামের (বুড়িপত্তন) মৃত সিরাজ উদ্দীনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আদর্শগ্রাম বুড়িপত্তন এলাকার মোঃ সেলিম মিয়ার বসত ঘর থেকে ৭৬টি ভারতীয় শীতবস্ত্র কম্বল উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চারলক্ষ টাকা।এসময় একজনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান।এবং জানান উক্ত বিষয়ে মধ্যনগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে সর্বদাই।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর