দিরাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ AM

দিরাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৬:৫৫:০১ AM

দিরাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু


সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলো সোহাগ দাস। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে ঝলসে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর