ফ্যাসিস্ট রেজিমের দোসরদের জায়গা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে না : এড. এমরান চৌধুরী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ AM

ফ্যাসিস্ট রেজিমের দোসরদের জায়গা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে না : এড. এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:১৩:১৮ AM

ফ্যাসিস্ট রেজিমের দোসরদের জায়গা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে না : এড. এমরান চৌধুরী


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ১১ জন শহীদ নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এই শহীদদের রক্তের সাথে বেঈমানী করে যারা ফ্যাসিবাদের সাথে মিলেমিশে একাকার ছিলেন, অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন। এখন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পর ফ্যাসিস্ট রেজিমের দোসররা এই দুই উপজেলায় পুনর্বাসিত হওয়ার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। স্বৈরশাসকদের দোসরদের কোন সহান হবে না।

বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিগ গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছর থেকে এই দুই উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলেন। তথা কতিত ও অবৈধ সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন না করে নিজেদের ও নিজ দলের উন্নয়নে ব্যাস্ত ছিলেন। বিনা ভোটের এম পি গবিয়ানীবাজার গোলাপগনজ এলাকার জনগনের কোন উন্নয়ন করে নি। তার সংগী সাথীদের লুটপাটের কারখানা করেছিলেন এই দুই উপজেলাকে। ইনশা আল্লাহ বিএনপির মাধ্যমে জনগনের ম্রায় প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাবো।গণমানুষের সরকার প্রতিষ্টা হলে এই এলাকার মানুষের উন্নয়ন বঞ্চনা আর থাকবে না।

তিলাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।  

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নজমুল হোসেন পুতুল, সিদ্দিক আহমেদ, জয়নাল আহমেদ রানু, আম্বিয়া চৌধুরী, আবু নাসের পিন্টু, এনাম উদ্দিন, সুমেল আহমেদ চৌধুরী, আব্দুস সবুর, কুদ্দুস আহমেদ, সাইদুর রহমান, কামাল হোসেন, নজমুল হোসেন, আক্তার হোসেন অনিক, মাসুক আহমদ, মুজিব আহমদ, জাবের আহমদ, এ বি কালাম, মো. লিয়াকত আলী, তাজুল ইসলাম, মুহিবুর রহমান, মাহমুদুর রহমান, ইসলাম, আং হেকিম, নাজিম উদ্দিন, আব্দুর রহিম বলাই, দুদু মিয়া, জামাল উদ্দিন প্রমূখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর