জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সিলেটের সমন্বয়কেরা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৫ AM

জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সিলেটের সমন্বয়কেরা

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৭:২১:০২ AM

জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সিলেটের সমন্বয়কেরা


জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ও তাদের সাথে মতবিনিময় করতে সিলেটের সমন্বকদের একটি টিম বৃহস্পতিবার বিকাল ২টার সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জকিগঞ্জ ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভায় সিলেটের সমন্বয়কদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জকিগঞ্জের ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়।

মতবিনিময় শেষে সিলেটের সমন্বয়কেরা জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া, জকিগঞ্জ সরকারি হাসপাতালকে অনতিবিলম্বে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বৈষম্য বিরোধী আন্দোলনে জকিগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারী বাধা প্রদান প্রদান করেছে তাদের আইনের আওতায় আনতে আহবান জানান।

মতবিনিময় সভায় সিলেটের সমন্বয়ক টিমের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, মতিউর রহমান, মাজেদ আহমদ চৌধুরী, মিসবাহ বিন সিদ্দীকি, শাহরিয়ার ইমন, জামিল আহমদ, জুবায়ের আহমদ, ফখরুল হাসান।

জকিগঞ্জের ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, জাফর ইকবাল, লুৎফুর রহমান, রাসেল আহমদ, মিনহাজুল হক রিফাত, সাজু আহমদ, আশরাফুজ্জামান রাদি, ওয়াসিম আকরাম, আব্দুল মালেক, জুবের আহমদ, মিলন আহমদ, আনহারুল ইসলাম প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর