কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশের দায়ে রসেন্দ্র (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি জেলার ভোলাগঞ্জ এলাকার মহেন্দ্রের পুত্র।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যটন বাজারের পেছন থেকে তাকে আটক করে বিজিবি।
আটককৃত ব্যাক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এসটি









