ওসমানীনগরে বেতন বৈষম্য দূরীকরণের দাবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ AM

ওসমানীনগরে বেতন বৈষম্য দূরীকরণের দাবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৭:৩৮:৪০ AM

ওসমানীনগরে বেতন বৈষম্য দূরীকরণের দাবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি, সহকারী শিক্ষকদের জন্য ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে সিলেটের ওসমানীনগরে শিক্ষকরা মানববন্ধন করেছেন।

বুধবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষকদের বক্তব্যে তারা উল্লেখ করেন, দেশের উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষকদের ন্যায্য মূল্যায়ন ও বেতন বৈষম্য দূর করা জরুরি। শিক্ষকদের গ্রেড অন্য পেশাজীবীদের তুলনায় অনেক কম, যা বৈষম্য সৃষ্টি করছে। এসময় বক্তারা মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মেধাবী প্রার্থীদের এই পেশায় আকৃষ্ট করতে পদোন্নতি ও বেতন কাঠামো উন্নয়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ সহকারী শিক্ষক সমতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, প্রচার সম্পাদক মতিলাল দাশগুপ্ত, সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী সমন্বয়ক কমিটির উপজেলা শাখার সভাপতি চমক আলী, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বাংলাদেশ সহকারী শিক্ষক সমতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোজ কুমার দাশসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর