মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ AM

মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৬:১২:১৮ AM

মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এনিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও দূর্গাপুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি মুলক সভার মাধ্যমে মতবিনিময় করে মধ্যনগর উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার অস্থায়ী কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৩২টি মন্ডপের শারদীয় উৎসব পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন- সেনা সদস্যের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাজ্জাদ,বীরমুক্তি যোদ্ধা ইউনূস মিয়া,ওসি স্বজীব রহমান,বিএনপির ভারপ্রাপ্ত সহসভাপতি আব্দুল হামিদ,সদর মসজিদের ইমাম মোঃআবুল হাসান আখঞ্জী।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলার সভাপতি দেবল কিরণ তালুকদার প্রস্তুতি মুলক সভায় বক্তব্যে তুলে ধরেন মধ্যনগরের  ৩২টি দূর্গাপুজা সার্বিক নিরাপত্তার সহিত উদযাপন ও উপভোগ করার প্রত্যয় ব্যাক্ত করেন,প্রশাসন সহ সকলের কাছে।এবং জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক তথা সামাজিক সংগঠনের পুর্ণাঙ্গ সহযোগিতা চেয়েছেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী দেবী দূর্গা মায়ের চরণে ৯ই অক্টোবর বিল্ব ষষ্ঠীর মাধ্যমে সূচনায় সপ্তমী,অষ্টমী,নবমী ও১৩ই অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয় সমাপ্তি হবে শারদীয় উৎসবের।

৩২ মন্ডপের মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার সার্বজনীন মন্দির, নিয়ামতপুর'মৎসজীবি, হাওরিয়াপাড়া, মধ্যনগর গ্রাম, মধ্যনগর বড়বাড়ী, বৈঠাখালী, মাছিমপুর, গলহা, জমশেরপুর, গলইখালী, করুয়াজান সার্বজনীন সহ ১১টি।

চামরদানী ইউনিয়নে দরাপপুর, দরাপপুর নোয়াগাঁও, বিষাড়া সার্বজনীন, রামদীঘা, চামরদানী, জলুষা, কামারগাঁও সার্বজননীন, কামারগাও (তমালবাড়ী) ও নগদাপাড়া সার্বজনীন মোট ৯টি।

দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে রাঙ্গামাটি, শিশুয়া, ঘাসী, সানুুয়া, বাট্টা, দক্ষিণউড়া, নিশ্চিন্তপুর বড়বাড়ী, নিশ্চিন্তপুর সার্বজনীন ও ডুলপুশি সার্বজনীন মোট ৮টি।

উত্তর বংশীকুন্ডায় ইউনিয়নে বান্দ্রা, ঘিলাগড়া ও বাকাতলা মোট ৩টি  সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

চার ইউনিয়নে সর্বমোট ৩২টি মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে এমটাই বলা হয়েছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পুনঃবিজ্ঞপ্তিতে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর