মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভোগতেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ের তাদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








