হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের অর্থায়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার চুনারুঘাট উপজেলা বিআরডিবির সভা কক্ষে উক্ত অর্থ প্রদান করা হয়।
এডভোকেট আব্দুল আওয়াল মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিনের মুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সজীব হোসেন, বি আরডিবি অফিসার দ্বীপক চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মনির মিয়া মহালদার, মাওলানা আইয়ুব আলী, বাবুল মিয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমাজের নেতৃবৃন্দ। চুনারুঘাটে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪১ টি পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








