তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ AM

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৬:৩২:০৯ AM

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


সার্ভারজনিত ত্রুটি সমস্যার কারণে সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সোমবার তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওপারে (ভারতে) সার্ভারজনিত ত্রুটির কারণে সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এপারে (বাংলাদেশ) আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই। ভারতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সার্ভারের সমস্যা সমাধান হলেই আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর