চলন্ত ট্রেনে থেকে লাফ, প্রাণ গেল যুবকের
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ AM

চলন্ত ট্রেনে থেকে লাফ, প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৬:১৪:৫৩ AM

চলন্ত ট্রেনে থেকে লাফ, প্রাণ গেল যুবকের


মালবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসেছিল দুই যুবক। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেনটি পৌঁছা মাত্রই এক বন্ধু লাফিয়ে নেমে যান। তাকে দেখে অপর বন্ধু লাফ দিতে গিয়ে  ট্রেনে কাটা পড়লেন। নিহত যুবকের নাম পাভেল মিয়া (২২)। সে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

সোমবার দুপুর আড়াইটার দিকে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় পাভেল মিয়ার।

বিষয়টি নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন- পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগীতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর