সিলেটে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ AM

সিলেটে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০১:২৬:০৪ AM

সিলেটে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১৩ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর