দোয়ারাবাাজরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ AM

দোয়ারাবাাজরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১০:৫৪:২৮ AM

দোয়ারাবাাজরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা  পান্ডারগাঁও ইউনিয়নের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনালি বাড়ি চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩৫) ও নোয়াগাইয়া বাড়ির নুরুল হক মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫)।

রোববার সকাল ৭ টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম  পলিরচর গ্রামের পার্শবর্তী দেখার হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়. সকালে মাছ ধরতে বাড়ির পার্শ্ববর্তী দেখার হাওরে গেলে এমতাবস্থায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে দুই সাথে-সাথে মৃত্যু বরণ করেন। একজন আহত অবস্থায় বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছন।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর