মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩০ AM

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৪:৩৮:৩৮ AM

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আটক


হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সারা বানু(৪০), হেলেনা আক্তার (৪০)

শনিবার সকাল ৯ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আটক করা হয়।

পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মনতলা- মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিযান পরিচালনা করে।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর