দিনাজপুর তৈরি হলো শাবি ছাত্র রুদ্র সেনের নামে চত্ত্বর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৪৪ PM

দিনাজপুর তৈরি হলো শাবি ছাত্র রুদ্র সেনের নামে চত্ত্বর

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৮:০২:৫৪ AM

দিনাজপুর তৈরি হলো শাবি ছাত্র রুদ্র সেনের নামে চত্ত্বর


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের নামে চত্ত্বর নির্মাণ করা হয়েছে। দিনাজপুর পাহাড়পুর রোডে নির্মাণ হওয়া চত্ত্বরটির নামকরণ করা হয়েছে ‘শহীদ রুদ্র চত্বর’।

‘আসুন ভালো কিছু করি দিনাজপুর’র প্রধান সংগঠক মুন্নী আরা বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চত্ত্বটির একটি ছবি দিয়ে লিখেছেন, ‘দিনাজপুর পাহাড়পুর রোড, "ইকবাল স্কুল মোড়"এর নাম পরিবর্তন করে "শহীদ রুদ্র চত্বর" (প্রক্রিয়াধীন)’।

এরআগে  ২৭ জুলাই শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ করে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

গত ১৮ জুলাই সন্ধ্যায় আন্দোলনের সময় রুদ্র আহতাবস্থায় পুলিশের ধাওয়া খেয়ে সুরমা বাগবাড়ী এতিমখানা স্কুলের একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর