প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সেইসঙ্গে দেশের প্রতিটি জেলাকোর্ট, জজকোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে বলেও জানানো হয়।
শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদী বিচারব্যবস্থাকে আজ সমূলে উৎখাত করবে বাংলাদেশ। এর আগে সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকা হলেও পরে সেটি অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান তিনি।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








