আবু সাঈদ এখন ঘরে ঘরে : ড. ইউনূস
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫২ PM

আবু সাঈদ এখন ঘরে ঘরে : ড. ইউনূস

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ১২:৪৬:২৪ PM

আবু সাঈদ এখন ঘরে ঘরে : ড. ইউনূস


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তাঁর (আবু সাঈদ) কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্য দিয়ে। আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশের যত পরিবার আছে, তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল-কলেজে পড়বে, তারা আবু সাঈদের কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে।’

শনিবার সকালে ড. ইউনূস হেলিকপ্টারযোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান। এর পর সকাল ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের মা ও পরিবারের অন্য সদস্যরাও এ সময় ছিলেন অশ্রুসজল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর