আমি কথা দিচ্ছি, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ PM

আমি কথা দিচ্ছি, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৫:৩০:২৮ AM

আমি কথা দিচ্ছি, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান


বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষনে বলেছেন, অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এরই মধ্যে এই ইস্যুতে আলোচনা হয়েছে।

সোমবার বিকাল ৩ টা ৫০ মিনিটে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে তিনি এ কথা বলেন।

সেনা প্রধান তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে সাহায্য করেন। বাড়াবাড়ি করে সংঘাতের মাধ্যমে আর কিছু পাব না। সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবো। সব হত্যার বিচার হবে। সব দলের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা ফলোপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন।

তিনি বলেন, আমরা সবাই মিলে সমস্যা সমাধান করতে সম্ভব হবো। আর ভাঙচুর করে ক্ষতি থেকে বিরত থাকার আহ্বান জানান। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। এক অন্তবর্তী কালীন সরকার দায়িত্ব পালন করবে।

ইতিমধ্যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের আমীর ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ড. আসিফ নজরুলসহ নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা হয়েছে। এখানে আওয়ামী লীগের কেউ উপস্থিত ছিলেন না।

সেনা বাহিনী শান্তি শৃঙ্খলার কাজ চালিয়ে যাবে। আপনাদের সবার দায়িত্ব আমাদের সহযোগীতা করা। সেনা, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আজকে রাতের মধ্যে একটা সমাধানে যাবো। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর