বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দেয়ালের ওপর থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৬:৪০:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দেয়ালের ওপর থেকে অজগর উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় দেয়ালের ওপর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শ্রমিকেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় সাপটি দেখতে পান।

স্থানীয়রা জানান, অজগরটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগরটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর