বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ভ্যাটসহ ভরিতে সোনার গহনা ২ লাখ ২৮ হাজার, রুপা ৪ হাজার ১৯৯ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ১০:১১:৪২ পূর্বাহ্ন

ভ্যাটসহ ভরিতে সোনার গহনা ২ লাখ ২৮ হাজার, রুপা ৪ হাজার ১৯৯ টাকা


দেশের বাজারে সর্বশেষ গত ১৩ অক্টোবর সোনা ও রুপার গহনার দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই গহনা বিক্রি হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির সোনার গহনা প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।

অন্যদিকে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯৬৬ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর