বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার, শুনলেন স্থানীয়দের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৬:০৮:৫১ অপরাহ্ন

এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার, শুনলেন স্থানীয়দের দাবি


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তাঁদের মধ্যে সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্থাপনের দাবিও ছিল। এ বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন কমিশনার।

পরে এয়ারপোর্ট থানার চাঁনপুর এলাকায় ডগ স্কোয়াডের জন্য অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন তিনি। এ সময় জমির সীমানা চিহ্নিত করে চারপাশে বেড়া নির্মাণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসএমপির উত্তরের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম, কমিশনারের স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর