বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রঙ্গারচরে চেয়ারম্যান পদে লড়বেন আনোয়ার মিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৫:৪৭:১৩ অপরাহ্ন

মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রঙ্গারচরে চেয়ারম্যান পদে লড়বেন আনোয়ার মিয়া


সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক সফল জনপ্রতিনিধি মো. আনোয়ার মিয়া।

নির্বাচনকে সামনে রেখে তিনি রঙ্গারচর ইউনিয়নের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।

মো. আনোয়ার মিয়া রঙ্গারচর ইউনিয়নের এক পরিচিত ও আস্থাভাজন মুখ। তিনি ইতোপূর্বে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে টানা তিনবার ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বৃহত্তর রঙ্গারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও তিনি ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি ইউনিয়নকে আরও সুসংগঠিত ও উন্নত করতে চান।

আনোয়ার মিয়া চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের সাধারণ চা-স্টল থেকে শুরু করে স্থানীয় হাট-বাজারে এখন সর্বত্রই তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আপদ-বিপদের রাজপথের সঙ্গীকে চেয়ারম্যান হিসেবে পেলে রঙ্গারচর একটি পরিকল্পিত মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মো. আনোয়ার মিয়া বলেন, “রঙ্গারচর ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দীর্ঘ দিন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবার ইউনিয়নবাসীকে সাথে নিয়ে রঙ্গারচরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দৃষ্টিনন্দন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি ইউনিয়নের প্রতিটি নাগরিকের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।”

ইউনিয়নবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে আনোয়ার মিয়ার এই প্রার্থিতা রঙ্গারচরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর