মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন গ্রেপ্তার, ৯৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৩:১৫:৪০ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন গ্রেপ্তার, ৯৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং বিনা পরোয়ানায় ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ ১৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিল মাদক, ৫৫টি ভারতীয় কম্বল, ৬৪০ পিস ভারতীয় চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক এবং ১৯০ বয়াম হরলিক্স উদ্ধার করেছে।

অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ৯৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫১টি আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ সিলেট গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর