মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ১০:৫৮:৩০ পূর্বাহ্ন

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত


সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে ইয়েমেনি হুথি গোষ্ঠীর নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদির সামরিক বাহিনী। গত কাল রোববার ঘটেছে এ ঘটনা।

তবে আকাশ থেকে পতনের সময় ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষের আঘাতে নাজরানে ৬ জন আহত হয়েছেন এবং ৩টি বাড়ি ও ৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র আরব নিউজকে বলেছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। নাজরানের ঘটনার প্রতিক্রিয়ায় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন ওই মুখপাত্র।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত প্রায় দু’মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই ঘটল এ ঘটনা। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ার কারণে সংঘাতটি প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। গত দু’মাসে বিভিন্ন সময়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।

সূত্র : আরব নিউজ

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর