মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার, ৮১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৪:৫৩:৪১ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেপ্তার, ৮১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ ২৫ পিস ইয়াবা, ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ এবং ৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।

অন্যদিকে, মহানগরীর ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৪টি আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর