শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

মালনীছড়া চা বাগানে অসুস্থ শ্রমিকদের পাশে এসডিএম জগিং ক্লাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৬:১২:২৯ অপরাহ্ন

মালনীছড়া চা বাগানে অসুস্থ শ্রমিকদের পাশে এসডিএম জগিং ক্লাব


সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে গুরুতর অসুস্থ চা শ্রমিকদের আর্থিক সহায়তা দিয়েছে ‘এসডিএম জগিং ক্লাব, সিলেট’। শুক্রবার সিলেট নগরীর মালনীছড়া চা বাগানে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসাধীন ও অসুস্থ শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “চা শ্রমিকেরা আমাদের অর্থনীতি ও সিলেটের ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখার মূল কারিগর। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও সংকটের দিনে পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

এসডিএম জগিং ক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি ক্রীড়া ও শরীরচর্চার গণ্ডি পেরিয়ে সমাজের অবহেলিত ও অসুস্থ মানুষের সেবায় এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ফখরুজ্জামান, সাহেদুর রহমান বাবলা, আব্দুল হান্নান, অ্যাডভোকেট রানা, পাবেল আহমদ, লিয়াকত হোসেন, ইমরান আহমেদ চৌধুরী, মালেক আহমদ, হাবিবুর রহমান জুনেদ, ইসা তালুকদার, আমিনুল ইসলাম, ফয়সল আহমদ, রশিদ আহমদ, আলী আহসান হাবিব, আবুল কালাম ও রশিদ তালুকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিরা গুরুতর অসুস্থ চা শ্রমিকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর