সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও তেতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ।
মরহুম মোঃ এনামুল হক ইকবাল সিলেটের তেতলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের নামাজে জানাজা সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এক শোকবার্তায় মো. শামীম আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজকের সিলেট/ জেকেএস









