সিলেট সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ PM

সিলেট সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৬:৫৫:৩৮ PM

সিলেট সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


সিলেট সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ থেকে শুরু করে বাসমতি চাল, ফল, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় ভারতীয় গরু, মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করেন বিজিবি সদস্যরা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর