মাধবপুরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চারটি সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ PM

মাধবপুরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চারটি সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:২৪:৫৯ PM

মাধবপুরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চারটি সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী


গরমে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি সিলিং ফ্যান দিয়েছেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. মোত্তাকিম চৌধুরী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিদ্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ফ্যানগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মো. মোত্তাকিম চৌধুরী বলেন, “কোমলমতি শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শ্রেণিকক্ষে গরমের কারণে শিক্ষার্থীদের যেন কষ্ট না হয়, সে চিন্তা থেকেই ব্যক্তিগত উদ্যোগে সিলিং ফ্যানগুলো প্রদান করেছি।”

তিনি বলেন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে সিলিং ফ্যান যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও আরামদায়ক হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা মোত্তাকিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর