চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ PM

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১০:২৫:০১ AM

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়।

পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর