হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ PM

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০১:২৪:১৫ PM

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু


হবিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত জয়নাল আবেদিন (৪২) নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন।

কারাগার সূত্রে জানা গেছে, বেগমপুর এলাকার একটি হত্যা মামলায় আসামি হিসেবে চলতি বছরের ২০ এপ্রিল জয়নাল আবেদিনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার সন্ধ্যায় কারাগারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. বিল্লাল উদ্দিন জানান, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করার পর রোববার জয়নাল আবেদিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর