বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সিলেট জেলা শাখার ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটির নাজনীন আক্তার আশার সদস্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রকাশিত কমিটিতে নাজনীন আক্তার আশাকে আবৃত্তি বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে।
তবে কমিটিতে নাজনীন আক্তার আশার অন্তর্ভুক্তি নিয়েই এখন উঠছে নানা প্রশ্ন। স্থানীয় কয়েকজনের দাবি, অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।
বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে পরিচিত জাসাসের জেলা কমিটিতে এমন একজনের স্থান পাওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে-যার অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে এখন প্রশ্ন উঠছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে নাজনীন আক্তার আশাকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায়। সেলফি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাসাসের মতো একটি সংগঠনের জেলা কমিটিতে তার অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি কী ছিল।
বিভিন্ন মহলের দাবি, নাজনীন আক্তার আশা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্কের মধ্যে দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দাপিয়ে বেড়াচ্ছিলেন, এখন বিএনপির হাত ধরে মাঠ পর্যায় থেকে এখন কমিটিতে আবৃত্তি বিষয়ক সম্পাদক পদে তিনি, কিন্তু কিভাবে? কেন তাকে কমিটিতে আনা হয়েছে?
আজকের সিলেট/এপি









