শাহী ঈদগাহে ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ AM

শাহী ঈদগাহে ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৬:৪৭:০১ PM

শাহী ঈদগাহে ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা


সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা’। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকবে ১৫০টি স্টল।

মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায়। এতে চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তাদের তৈরি সৃজনশীল পণ্যের প্রদর্শন, বিপণন এবং ব্যবসার প্রসারের সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হচ্ছে। মাসব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সিলেটের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

মেলায় বিভিন্ন উদ্যোক্তার তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের কাছেও সরাসরি পৌঁছাতে পারবেন।

মেলাটি সফল করতে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকেরা। সর্বস্তরের মানুষের উপস্থিতি ও পাশে থাকার আহ্বান জানিয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লুবানা ইয়াসমিন শম্পা, ভাইস প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি, পরিচালক রেহানা আফরোজ খান, পরিচালক রেহানা ফারুক শিরিন, পরিচালক আসমাউল হাসনা খান, পরিচালক গাজী জিনাত আফজা, পরিচালক তাহমিনা হাসান চৌ ও পরিচালক শাহানা আক্তার প্রমূখ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর