চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ PM

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১১:৫০:৪৬ AM

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম


টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি।

বর্তমান মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা অপরিবর্তিত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর