বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাউন্টি ক্রিকেটের আদলে তৈরি এই নতুন কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ (ডি-থ্রি)।
তিন ফরম্যাটের মধ্যে প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতাটি। এর আগে ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। ইতোমধ্যে নিলামের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে।
তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন:
প্রথম তালিকা: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, জাকের আলি অনিক ও নাহিদ রানা।
দ্বিতীয় তালিকা: সাব্বির রহমান, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, তানভীর ইসলাম, হাসান মুরাদ, রাকিবুল হাসান, অমিত হাসান, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আলিস আল ইসলাম।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








