শান্তিগঞ্জে ত্যাগী ও নির্যাতিতদের অবমূল্যায়নে বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ AM

শান্তিগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ত্যাগী ও নির্যাতিতদের অবমূল্যায়নে বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:২২:৫৫ PM

শান্তিগঞ্জে ত্যাগী ও নির্যাতিতদের অবমূল্যায়নে বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ

বক্তব্য রাখছেন সংসদ সদস্য কয়সর এম আহমদ


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভায় ত্যাগী ও নির্যাতিতদের অবহেলা করা হচ্ছে। ৫ই আগষ্ট সহ বিভিন্ন দিবসে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দাওয়াত দেওয়া হয়না, অনুষ্ঠানের প্রথম সারিতে বসেন হাইব্রিড ও নব্য বিএনপি কর্মীরা। 

শনিবার (২২শে আগষ্ট ২০২৬) শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডোটেরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন। আবুল কাশেম নাইমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়সর এম আহমদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কয়সর এম আহমদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আধুনিকায়ন করার চেষ্টা করছি। আমি এমপি হওয়ার পর দলে কোন হাইব্রিডদের জায়গা হয়নি আর হবেও না। আমার আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উদ্যোগ নিয়ে মাদক নির্মূলের প্রচেষ্টা অব্যাহত আছে। অবৈধভাবে বিদেশে লোক পাঠানো দালালদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে এ্যাকশন নেওয়া হবে। আগামী ৫ বছরে সরকারী ব্যবস্থাপনায় দক্ষ কর্মী তৈরি করে কমপক্ষে ১ কোটি কর্মী বিদেশে পাঠানো হবে।

উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, আবদাল মিয়া, সদস্য এটি এম হেলাল, সুফি মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ওবায়দুল করিম মাসুম সহ আরো অনেকে। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদাল মিয়া বলেন, শান্তিগঞ্জে নব্য বিএনপির কিছু কিছু নেতাকর্মীদের দেখা যাচ্ছে। এতে করে বিএনপির দূর্দিনে ত্যাগী ও নির্যাতিতরা অবহেলিত হচ্ছেন। আমাদের উচিত, এদিকে নজর দিয়ে উপজেলা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন করা। 

উপজেলা বিএনপির সদস্য এটি এম হেলাল বলেন, সুনামগঞ্জে ত্যাগী ও নির্যাতিতরা বার বার অবহেলিত হচ্ছেন আর হাইব্রিডরা সুযোগ নিচ্ছেন প্রথম সারিতে। এখনো সময় আছে, ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করুন।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ তার বক্তব্যে বলেন, নির্বাচনের পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ সকল জায়গায় হাইব্রিডদের জায়গা দিয়ে বার বার ত্যাগী ও নির্যাতিতদের অবহেলা করা হচ্ছে। ৫ই আগষ্ট সহ বিভিন্ন দিবসে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দাওয়াত দেওয়া হয়না, অনুষ্ঠানের প্রথম সারিতে বসেন হাইব্রিড ও নব্য বিএনপি কর্মীরা।

SUNAMGANJ

সিলেটজুড়ে


মহানগর