শুধু আয়রন নয়, খাবার খাওয়ার সঠিক নিয়মই পারে অ্যানিমিয়া দূর করতে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ PM

শুধু আয়রন নয়, খাবার খাওয়ার সঠিক নিয়মই পারে অ্যানিমিয়া দূর করতে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ১০:১৫:৩৭ AM

শুধু আয়রন নয়, খাবার খাওয়ার সঠিক নিয়মই পারে অ্যানিমিয়া দূর করতে


অতিরিক্ত ক্লান্তি, ফ্যাকাশে চেহারা, খাবারে অরুচি কিংবা বুক ধড়ফড় করার মতো লক্ষণগুলোর কারণ হতে পারে রক্তাল্পতা (অ্যানিমিয়া)। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।বিশেষ করে নারীদের মধ্যে এ সংকট বেশি দেখা যায়। তবে চিকিৎসকদের মতে, শুধু আয়রনযুক্ত খাবার খেলেই হবে না; শরীর যাতে আয়রন ঠিকমতো শোষণ করতে পারে, সেজন্য খাবার খাওয়ার সঠিক নিয়মও জানা জরুরি।

আয়রনের উৎস ও শোষণের সঠিক উপায়
মটরশুঁটি, মসুর ডাল, পালংশাক, কলা, ব্রকলি, তিল, খেজুর ও নির্দিষ্ট কিছু মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এ ছাড়া লোহার কড়াইয়ে রান্না করা খাবার খেলেও শরীরে আয়রন প্রবেশ করতে পারে।

চিকিৎসকদের মতে, শরীরে আয়রনের শোষণ বাড়াতে আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এতে আয়রন শোষণের মাত্রা প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। দাহরণস্বরূপ, মসুর ডালের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া এবং পালংশাকের সঙ্গে টমেটো দিয়ে রান্না করা যেতে পারে।

তবে মনে রাখবেন যেসব ভুল এড়িয়ে চলবেন-

চা-কফি থেকে দূরে থাকা
আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টার মধ্যে চা বা কফি খাওয়া উচিত নয়। কারণ এগুলো শরীরে আয়রন শোষণে বাধা দিতে পারে।

দুগ্ধজাত খাবার না মেলানো
আয়রনযুক্ত খাবারের সঙ্গে দুধ, পনির বা চিজ না খাওয়াই ভালো।

অযথা সাপ্লিমেন্ট না নেওয়া
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে আয়রন সাপ্লিমেন্ট না নিয়ে খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনা বুদ্ধিমানের কাজ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর