উন্নত সড়ক নেটওয়ার্ক গড়তে দিরাইয়ে এলজিইডির কর্মশালা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ PM

উন্নত সড়ক নেটওয়ার্ক গড়তে দিরাইয়ে এলজিইডির কর্মশালা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৩:১৫:০৮ PM

উন্নত সড়ক নেটওয়ার্ক গড়তে দিরাইয়ে এলজিইডির কর্মশালা


সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞ মো. আদনান হোসেন।

উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস।উপজেলা সহকারী শিক্ষা অফিসার মেরাজুল আশেকিন, উপজেলা উপ সহকারী প্রকৌশলী সাগর ইসলাম রিদোয়ান,মেহেদী হাসান প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈদূর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক সহ উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা-কর্মচারী।

কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর