মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ PM

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৩:১৫:১০ PM

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সোমবার দুপুরে পরিত্যক্ত ভবনটি পরিষ্কার করতে গিয়ে এক আনসার সদস্য ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর