সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ PM

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৫:১৪:৪৩ PM

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৭৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত দুজনের ক্ষেত্রে রুবেলা রোগও রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি রয়েছে ৩০৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

হামের নতুন সংক্রমণ ও হাসপাতালে সন্দেহজনক রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর