সাংবাদিককে ফোনে হুমকি, নিরাপত্তাহীনতায় ফটো সাংবাদিক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ PM

সাংবাদিককে ফোনে হুমকি, নিরাপত্তাহীনতায় ফটো সাংবাদিক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৪:২৮:৪৪ PM

সাংবাদিককে ফোনে হুমকি, নিরাপত্তাহীনতায় ফটো সাংবাদিক


সিলেটে ওসমানী মেডিকেলের টেন্ডার নিয়ে ভিডিও প্রকাশের পর সাংবাদিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজা রুবেল।

রোববার সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য দেওয়া আবেদনে তিনি এ অভিযোগ করেন।

আবেদনে রেজা রুবেল উল্লেখ করেন, তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জেলা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ আগস্ট বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শৌচাগারের টেন্ডার প্রক্রিয়া নিয়ে অভিযোগসংক্রান্ত একটি ভিডিও তিনি তার ব্যবহৃত ‘MD Reza Rubel’ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

জিডির আবেদনে তিনি আরও বলেন, ১৬ আগস্ট রাত ১২টা ৫৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৬০১৮৭৭৫১১ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭২৩৩৩৭০৭৬ নম্বরে ফোন করেন। এ সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।

একই দিন দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে ০১৭৬০১০৩৮৮২ নম্বর থেকেও অজ্ঞাতনামা ব্যক্তি তার মোবাইল ফোনে কল করে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন রেজা রুবেল।

তিনি জানান, এ ধরনের হুমকির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় দেওয়া আবেদনে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর