শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩০ AM

শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৮:২১:১৫ PM

শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি: সংগৃহীত


সতীর ৫১ পীঠের অন্যতম মহাপীঠ দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই ) পীঠস্থানে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক হিসেবে জনার্দন চক্রবর্তী মিন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী সঞ্জিত কর।


সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল, সিলেটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, পীঠস্থান পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা অহিভূষণ দেব, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রী পান্না লাল রায়, উপদেষ্টা ঝন্টু কুমার দে, বিশিষ্ট আইনজীবী শ্রী বিজয় কুমার দেব বুলু অ্যাডভোকেট, শ্রী সুদীপ বৈদ্য অ্যাডভোকেট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস, পূজা পরিষদের নেতা শ্রী শৈলেন কর ও শ্রী নন্দন পাল, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপংকর দাস ও সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কর ও সাধারণ সম্পাদক অপন দাসসহ সিলেট সিটি কর্পোরেশন এলাকা এবং বৃহত্তর জৈনপুর ও গোটাটিকর এলাকার বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী।


সভায় বক্তারা পীঠস্থানের ধর্মীয় কার্যক্রম, ঐতিহ্য সংরক্ষণ এবং ভক্তদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পীঠস্থানের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আজকরে সিলেট/ডেস্ক/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর