ভারতে নিষিদ্ধ সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করবে শিখ সংগঠন!
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

ভারতে নিষিদ্ধ সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করবে শিখ সংগঠন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১০:৩৫:১৪ AM

ভারতে নিষিদ্ধ সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করবে শিখ সংগঠন!


দীর্ঘ তিন বছর পর ভারতে মুক্তি পেয়েছিল হনী ত্রেহানের সিনেমা ‘সতলুজ’। মুক্তির আগে নাম বদল করা হয় সিনেমাটির। তারপর ওটিটি থেকে তুলে নিতে বলা হয়। কিন্তু সিনেমাটি সবার দেখা উচিত বলে মনে করছে দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি।

সংগঠন দাবি করেছে, তারা দিলজীত দোসাঞ্ঝ অভিনীত সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করবে।

১৯৯৫-এ পাঞ্জাবের গণহত্যা ও তার বিরুদ্ধে মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালরার লড়াই সিনেমাটির মূল বিষয়বস্তু। ৩ জুলাই ওটিটি পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু দু’দিনের মাথায় প্রর্দশন বন্ধ করে দেওয়া হয়। ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয় ‘সতলুজ’-কে। তারপর শুরু হয়েছে রাজনীতিতে বিতর্ক।

এবার পাঞ্জাবের ছেলে দিলজীতের সিনেমার পাশে দাঁড়াল দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। কমিটির সভাপতি হরমিত সিংহ কালকা জানান, জনসাধারণকে সিনেমাটি দেখতে না দেওয়ার অর্থ পাঞ্জাবের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা।

তিনি বলেন, যেহেতু এই সিনেমাটি যশবন্ত সিংহ খালরার জীবনী অবলম্বনে তৈরি, তাই কীভাবে একজন সমাজকর্মী মানুষের চোখ খুলে দিয়েছিলেন তা জানা প্রয়োজন। ২৫,০০০ মৃতদেহকে ‘বেওয়ারিশ লাশ’ হিসেবে দাহ করা হয়েছিল, জানতে পেরেছিলেন খালরা। সেই ভয়াবহ পরিস্থিতি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন খালরা। তাই এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় দর্শককে দেখতে না-দেওয়া অত্যন্ত অন্যায়।

তাই সংগঠনের পক্ষ থেকে স্থির করা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সিনেমা দেখাবেন। শুধু তাই নয়, এই বিভিন্ন শহরে আলোচনাসভার আয়োজন করবেন। তিনি দেশের বিভিন্ন গুরুদ্বার কমিটিকে আহ্বান করেছেন ডাউনলোড করে যাতে দেশের প্রতিটি জায়গায় এই সিনেমা প্রদর্শন করা হয়।

এদিকে সিনমাটি ওটিটিতে থেকে তুলে নেওয়ার পর দিলজীত অভিযোগ করেন, ১৯৯৫ সাল থেকে পাঞ্জাবের কণ্ঠরোধের চেষ্টা চলছে। তার দাবি, ২০২৬ সালেও সেই পরিস্থিতি বদলায়নি। তবে তার মতে, সিনেমা সরিয়ে দেওয়া হলেও ‘সতলুজ’-এর কণ্ঠ আর চাপা দেওয়া যাবে না। কারণ, এর গল্প ইতোমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছে গেছে।

অভিনেতা আরও জানান, ‘সতলুজ’ প্রায় স্বাধীন-নির্মাণ। তিনি বা সিনেমার নির্মাতারা কখনও পাঞ্জাবি চলচ্চিত্র জগৎ বা বলিউডের কারও কাছে সাহায্য চাননি।

দিলজীতের কথায়, গত তিন-চার বছর ধরে এই সিনেমা মুক্তির জন্য লড়াই করছি। কারও কাছে গিয়ে সাহায্য চাইনি। পাঞ্জাবি ইন্ডাস্ট্রি বা বলিউডের কাউকেই বলিনি, আমাদের সিনেমা মুক্তিতে সাহায্য করুন। এই লড়াই আমরা নিজেরাই লড়েছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর