বিশ্বকাপ উন্মাদনায় মাতছে সিলেট, জমে উঠেছে পতাকার বাজার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪৭ PM

বিশ্বকাপ উন্মাদনায় মাতছে সিলেট, জমে উঠেছে পতাকার বাজার

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৫:১২:৫৬ PM

বিশ্বকাপ উন্মাদনায় মাতছে সিলেট, জমে উঠেছে পতাকার বাজার

ছবি: রুবেল আহমদ


ফুটবল বিশ্বকাপকে ঘিরে সিলেটজুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। মাঠে খেলা শুরুর আগেই নগরীর বিভিন্ন মার্কেট, শপিং পয়েন্ট ও ফুটপাতের দোকানে বেড়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর পতাকার চাহিদা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা ভিড় করছেন পতাকার দোকানগুলোতে।

ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে পতাকা বিক্রি ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির পতাকার চাহিদা সবচেয়ে বেশি। চাহিদা বাড়ার কারণে কিছু পতাকার দামও বেড়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের বড় ও মাঝারি আকারের পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা।

নগরীর বিভিন্ন এলাকার পতাকা বিক্রেতারা বলেন, বিশ্বকাপ সামনে আসার সঙ্গে সঙ্গে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের ক্রেতারা তাদের পছন্দের দলের পতাকা কিনতে আসছেন। চাহিদা মেটাতে নতুন চালান আনতে হচ্ছে বারবার।

ক্রেতারা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের জন্য তারা পতাকা কিনছেন। অনেকেই বন্ধুদের সঙ্গে খেলা দেখার আয়োজনকে সামনে রেখে আগেভাগেই পতাকা সংগ্রহ করছেন।

এদিকে বিশ্বকাপকে ঘিরে সিলেটের চায়ের আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনের আলোচনায় এখন ফুটবলই প্রধান বিষয়। সেই উন্মাদনার প্রভাব পড়েছে পতাকার বাজারেও। ব্যবসায়ীদের আশা, টুর্নামেন্ট যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে পতাকার বিক্রি এবং আরও প্রাণবন্ত হয়ে উঠবে বিশ্বকাপের উৎসব।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর