দুর্গাপূজা ঘিরে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ PM

দুর্গাপূজা ঘিরে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০২:৫৪:৪২ PM

দুর্গাপূজা ঘিরে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা


শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ১১৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

সভায় দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজা চলাকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ বাবু এবং উপজেলার ১১৫টি পূজামণ্ডপের প্রতিনিধিরা।

সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর