শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ০৩:৩৯:১১ অপরাহ্ন

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত


কোরবানির পশুর চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে সরকার নিবিড় নজরদারি করবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার বাজার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজন হলে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে।

তিনি বলেন, চামড়া ক্রয়ের গতি ধীর হয়ে গেলে কিংবা বাজারে অচলাবস্থা সৃষ্টি হলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা, চামড়া শিল্পকে গতিশীল রাখা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা।

এছাড়া আসন্ন জাতীয় বাজেট সম্পর্কে তিনি বলেন, আগামী বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে অর্থনীতিতে নতুন গতিশীলতার সূচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর