শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ PM

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৩:৪৩:১০ PM

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুনীল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সুনিল ঘাস কাটতে লেবু বাগানে যান। বাগানের মালিক বন্যশুকর তাড়ানোর জন্য বাগানের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই কাঁটাতারে জড়িয়ে সুনিল সাঁওতাল ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ  মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লেবু বাগানে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে ঘাস কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর