সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৩ PM

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৬:২১:১৯ PM

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু


সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছে। নিহত আবির হোসেন (১২) রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছে তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।

সোমবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনে হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যান দুই ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত অপর শিশুকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর