ছবিঃ আজকের সিলেট
আরব আমিরাতে প্রবাসী ক্রীড়ামোদীদের মাঝে বইছে উৎসবের আমেজ। আর সেই আমেজকে আরও বাড়িয়ে দিতে মরুর বুকে সম্পন্ন হলো বৃহত্তর সুনামগঞ্জ জেলার ফুটবলারদের ট্রায়াল ও চূড়ান্ত বাছাইপর্ব।
গত শনিবার (১৭ই মে) শারজাহ স্পোর্টস সিটিতে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশে এই খেলোয়াড় বাছাইয়ের আয়োজন করে 'সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাব'।
সুনামগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র সরকারের চমৎকার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'সিলেট বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়ান লীগ ২০২৬' টুর্নামেন্টের প্রধান আহবায়ক হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম৷
খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে হাজির হয়েছিলেন একঝাঁক ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রধান কোচ মোহাম্মদ নাসিরুল হক, উপদেষ্টা হাজী শফিকুল হক, মোহাম্মদ মকসু মিয়া, হাজী কাছন আলী, কয়সল আহমেদ, হাবিজ মিয়া, পরতাব খান প্রমুখ
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সৈয়দ মারুফ নূরী, সহ সভাপতি আজিজুল হক, হুমায়ুন রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, টিম ম্যানেজার তৌহিদুল ইসলাম সোহাগ, মিডিয়া ম্যানেজার সাংবাদিক আমিনুল হক, জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও আমিরাতে অবস্থানরত সুনামগঞ্জ জেলার সকল খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
বাছাইপর্ব শেষে কর্মকর্তারা জানান, আসন্ন টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে দুটি শক্তিশালী টিম গঠন করা হবে। আর যারা মূল দলে জায়গা পাননি, তাদের অনুশীলনের মাধ্যমে খেলায় উন্নতি করে মূল টিমে আসার সুযোগ থাকবে।
সংগঠনের নেতারা বলেন, প্রবাসের মাটিতে সুনামগঞ্জ জেলার খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতেই কাজ করছে 'সুনামগঞ্জ স্পোর্টস ক্লাব'। খেলাধুলার মাধ্যমে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সিলেট প্রবাসীদের নিয়ে খুব শীঘ্রই মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত "সিলেট বিভাগ ফুটবল চ্যাম্পিয়ান লীগ ২০২৬"। চার জেলার এই ফুটবল মহাযুদ্ধে অংশ নেবে— সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।
মরুর বুকে ফুটবলারদের এই লড়াই দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।
UAE
আমিনুল হক খোকন 








